Edited By : Dr. Rakesh Das
Compiled By : NA
Translated By : Dr. Rakesh Das
Publishers : Boibandhu Publications
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Literature>Diary / Interview / Non-fiction
- Publication Year : 2026
- ISBN No : 978-81-68802-12-4
- Binding : Paste Board (Hard) with Gel Jacket
- Pages : 100
- Weight : 250 gms
- Height x Width x Depth : 8.5x5.5x0.5 Inch
If so, it will be notified
About the Book
- পাশ্চাত্যের অন্ধ অনুকরণ নাকি নিজস্ব শিকড়ের সন্ধান?
- পরাধীনতার শৃঙ্খলমুক্ত ভারতে অগ্রগতির প্রকৃত দিশা কী হওয়া উচিত?
এই জ্বলন্ত প্রশ্নের এক শাশ্বত ও ইতিবাচক উত্তর নিয়ে আবর্তিত হয়েছে 'একাত্ম মানব দর্শন'।
ঊনবিংশ শতাব্দীর জরাজীর্ণ ও খণ্ডিত পাশ্চাত্য মতবাদ-তা সে ধনতন্ত্রবাদই হোক কিংবা সাম্যবাদ - কোনটিই মানবজাতিকে পরম সুখ ও শান্তি দিতে পারেনি। এই ঐতিহাসিক শূন্যতা পূরণে ভারতের সনাতন জ্ঞান, কৃষ্টি ও দর্শনের আধারে এক নতুন যুগোপযোগী মার্গ নির্দেশ করেছেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, এই অমূল্য গ্রন্থে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের দূরদর্শী চারটি মূল ভাষণের প্রাঞ্জল বঙ্গানুবাদের পাশাপাশি সন্নিবেশিত হয়েছে শ্রীগুরুজী ও দত্তোপন্ত ঠেংড়ির অনন্য বিশ্লেষণাত্মক ব্যাখ্যা। বইটি জীবনকে কোনো বিচ্ছিন্ন বা খণ্ডিত অংশ হিসেবে দেখে না, বরং ব্যষ্টি, পরিবার, সমাজ, রাষ্ট্র ও চরাচর বিশ্বকে এক অখণ্ড কুণ্ডলিত একাত্মতায় ধারণ করে। মানুষের শরীর, মন, বুদ্ধি ও আত্মার যুগপৎ বিকাশ এবং ধর্ম, অর্থ, কাম ও মোক্ষরূপ চতুর্বিধ পুরুষার্থের সমন্বয়ে এক পরিপূর্ণ ও দেবত্বসম্পন্ন মানবের রূপরেখা অঙ্কন করা হয়েছে এখানে।
তথাগত রায়ের মূল্যবান মুখবন্ধ সম্বলিত এই গ্রন্থটি কেবল রাজনীতির পাঠ্যবই নয়, বরং আধুনিক বৈচারিক সংকটে দিশেহারা মানবসভ্যতাকে দ্বন্দ্বমুক্ত, শোষণহীন ও ধর্মভিত্তিক একাত্ম বিশ্বরাজ্য গড়ার এক অমোঘ চাবিকাঠি। সুধী পাঠকের জন্য এক অবশ্য পাঠ্য চিন্তন-আকর।
ড. রাকেশ দাশ: সংস্কৃত ভাষা ও ভারতীয় দর্শনের অধ্যাপক ড. রাকেশ দাশ প্রাচীন পারম্পরিক চতুষ্পাঠী পদ্ধতিতে সংস্কৃত ভাষা ও ভারতীয় দর্শন অধ্যয়ন করেছেন। অধ্যয়নের সূত্রে প্রায় সারা দেশ ভ্রমণ করে বিশিষ্ট প্রাচীন পণ্ডিতদের সান্নিধ্যে বিদ্যা অর্জন করেছেন। শৈশব থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের স্বয়ংসেবক ড. দাশ রামমন্দির আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনে সক্রিয় থেকেছেন। পূজ্যপাদ জয়েন্দ্র সরস্বতীর গ্রেফতারির প্রতিবাদী আন্দোলন করতে গিয়ে ছাত্রাবস্থায় কারাবরণ করেছেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন পত্রপত্রিকায় হিন্দুত্ব, হিন্দু শাস্ত্র, হিন্দু পরম্পরা প্রভৃতি বিষয়ে শতাধিক প্রবন্ধ লিখেছেন। প্রায় ১৮খানি গ্রন্থ সম্পাদনা করেছেন। ৩৫এর অধিক গবেষণা প্রবন্ধ বিভিন্ন গবেষণা পত্রিকায় প্রকাশিত হয়েছে। তিনি দীর্ঘদিন যাবৎ একাত্ম মানব দর্শন অধ্যয়ন ও অনুশীলন করছেন।
